৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশলী সপ্তাহ উদযাপন
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রতিপাদ্যে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীসহ দেশজুড়ে গণপ্রকৌশলী সপ্তাহ পালন করছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের(আইডিইবি)।
বুধবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সামনে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানসহ কেন্দ্রীয় প্রকৌশল নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শতাধিক প্রকৌশলী বাদ্য বাজিয়ে আর জন্মদিনের স্লোগান দিয়ে র্যালি করে। এসময় ব্যানারের পাশাপশি ফেস্টুন-প্লাকার্ড হাতে তারা বেশ কিছু দাবির কথা উচ্চারণ করেন। র্যালিটি আইডিইবি ভবনের সামনে থেকে কাকরাইল মোড় হয়ে আবারো আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।







